ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

পবন বর্মন


##--- একটা আইসক্রিম


একটা আইসক্রিমের ঘুম ভাঙতেই
চিৎকার করে উঠে
কে কোথায় আছো বাঁচাও বাঁচাও !
ডাক শুনে অনেকেই এসেছে ঠিক
কিন্তু মনের ফুল পাল্টে যাচ্ছে সহজেই ।
একদিক আকাশ একদিক মানুষ
বাতাস ,রোদ ,উষ্ণতা অরো অনেকেই এসেছে  ।
সব শরীর নগ্ন করে
মুখ ভিজিয়ে বড্ড বড্ড চুমু খাচ্ছে আইসক্রিমে ,
এটা একটা অশ্লীল ব্যাপার ।
একটা আইসক্রিম ,তার মধ্যে এত গ্রাহক
কার ঠোঁটে জুটাবে আসল টেস্ট ।

৫টি মন্তব্য:

  1. বাহ্ সুন্দর। শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  2. বেশ বুঝতে পারছি আইসক্রিম টার শেষ পর্যন্ত বেহাল দশা নিয়ে বেঁচে রইলো ।

    খুব ভালো ভাবনা কবি । শুভেচ্ছা রইলো ।
    উত্তম বসাক

    উত্তরমুছুন