ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

সুখবিন্দর সরকার


##---- সৃষ্টির ছেঁড়াপাতা

সৃষ্টির ছেঁড়াপাতায় অনেক নাম আছে
আমার বুকের কলমে তারা ডগমগ ৷
তুমি আশ্চর্য হয়োনা
বাতাসে মেয়েলি সুবাষ
আর আকাশে ভোর দেখে ,
চাঁদও লজ্জা পেয়েছিল ।
জলের দামে বিক্রি হয়েছিল
প্রেম
আর সোহাগ রাতের ফুল ৷
ঘাসের মাথায় নবসৃষ্টির
বীর্যরা চরণ ধোয়ায়,
আর্ত অশ্রুজলে, আর
জমা হয় সৃষ্টির ছেঁড়াপাতায় ।


1 টি মন্তব্য: