##---- এক মাত্র আপন
আমি সমাজের দিকে হাত বাড়িয়েছি সহযোগিতার,সমাজ প্রশ্ন করেছেন বর্ণের। চেয়েছি সরল জীবন,
দিয়েছে কুটনৈতিকতায় ভরে।
আমি রাষ্ট্রের কাছে চেয়েছি ভাত
হাতে তুলে দিয়েছে অস্ত্র।
চেয়েছি অধিকার পেয়েছি দেশদ্রোহী সিরপা।
আমি প্রতিবেশীর কাছে চেয়েছি সহানুভূতি আমাকে দিয়েছে ক্রূরতার বজ্রমুষ্টি।
আমি মানুষের কাছে পেতেছি হাত ভালোবাসার, উতরে দিয়েছে প্রবল ঘৃণা।
আমি নারীর কাছে চেয়েছি আশ্রয়
তারা চেয়েছেন বশ্যতা।
আমি মৃত্যুকে চেয়েছি
সে আমাকে আপন করে নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন