##---- দাঁড়াও অপেক্ষা কর
অবশ্যম্ভাবী বিচ্ছেদ কড়া নাড়ছে দরজায়
কান্নার পিচ্ছিল পথ বেয়ে
ধীরে ধীরে এসেছে ভাবলেশহীন মুখে
আলিঙ্গনের অপেক্ষায়
দাঁড়াও ওখানে
আরও দুদণ্ড স্বাদ নিই অতৃপ্ত ভালোবাসার
দৃষ্টি ধূষর হলে
সাথে নিও, অন্ধকার পথে
সোহাগি আঁচলে দেখ
কুড়িয়েছে রাই বকুলের সুবাস
তাকে আরও একবার ছুঁতে দাও
আমার জন্যে সে ও অপেক্ষায়
আসন্ন অবেলার সীমান্তে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন