##--- দৃষ্টিকোণ
একা একা শুয়ে আছি খাটে,বালিশে
মাথাটা দিয়েছি এলিয়ে;ভাবছি তোমায়,
তোমার কথা,আর দেখছি বৃষ্টির প্রতিটা বিন্দু।
বারিধারার প্রতিটা কুঁচিতে খুঁজছি তোমায়!
আঙুল দিয়ে ভাঙছি,গড়ছি,তবুও অসমর্থ,
তোমায় তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছিনা সাড়া।
ডান হাত বাড়িয়ে তোমার ঠোঁট খুঁজছি,আর
বাম হাতে এলোমেলো ভিজে চুল।নাকে পাচ্ছি
তোমার উষ্ন গন্ধ!আর কান্না যত নালিশে।
কল্পনা করছি তোমার আজানুলম্বিত কেশবাহার!
হৃদয় দগ্ধ হয়ে গেল,চাই আলো,চাই বাতাস।
একটু বাঁচতে চাই,আর তোমার কথা চাই ভাবতে,
এলোমেলো চিন্তাগুলো করে বেড়াই শুধু তাড়া;
একটু দাঁড়াই,একটু বাঁচি;আর নিই প্রাণ ভরা নিঃশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন