ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

বিশাল দাস


##----  এমন বৃষ্টির দিনে

বৃষ্টির দিনে একটা শহর,
একলা একলা আজ,
সকাল থেকে বৃষ্টি পরছে,
মেঘলা মেঘলা সাজ।

রাস্তায় আজ জল জমেছে,
ওই যে দাঁড়িয়ে ট্রাম,
জানালার পাশে বসে তুমি,
কেউ নেই তোমার পাশে,
না হয় আমিই বসলাম।

আড়চোখে দেখি,
ব্যস্ত তুমি বাক্যালাপে,
ইলশেগুঁড়ির সাথে।
নিজের মনে বকলে,
তোমায় দেখতে দারুণ লাগে।

সাহস পেয়ে তাকালাম আমি,
দেখলাম তোমার মুখ।
ভরা বিদ্যুৎ তোমার ঠোটে,
দেখে আমি লাজুক।

সময়টা কি থেমে গেল নাকি,
নাকি থেমেছে ট্রাম।
দেখি তুমি নামছ ট্রাম থেকে,
আমি কোনমতে নামলাম।

ভেজা বৃষ্টির একা ট্রাম স্টপ,
অল্প গোটানো ভেজা চুড়িদার,
ঝাপসা বর্ষাকাল।
জলের কুঁচি ভিজিয়ে দিচ্ছে,
তোমার নরম গাল।

দেখি তুমি হেঁটে যাচ্ছ,
তোমার পথের দিকে,
দৌড়ে গিয়ে আমি ধরলাম,
তোমার নরম হাত।

ঘুরলে তুমি আমার দিকে,
চোখে তোমার কত কথা।
দুজন দুজনের হাত ধরে থেকে,
কি সুন্দর নীরবতা।

ভিজে চুল আজ পথ ভুলে যাক,
কথারা ভিজুক ঠোটের কোণে।
তবুও তুমি চুল খুলে রেখো,
তোমার জন্যই বৃষ্টি নামে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন