##--- জানালার আলো
চোখে চোখ গেল লেগে
মুহুর্তও আটকে গেল স্তব্ধতায়
নাম নাজানা এক পাখি উড়ে এসে বসলো
কাঁঠাল গাছে, পথকুকুরেরা ডেকে উঠলো
ঘেউ ঘেউ, তবু দৃশ্যছাড়া
দৃশ্য এক,স্মিতমুখ
বধূটি বসেছিল একা
জানালা করে আলো
সে মুগ্ধতা পথিক কবিকে ছুঁলো, প্রতি
মুগ্ধতা বধূটিকে
বধুটি দেহাতি তায় যুবতী আবার
কবি বাঙালি যুবা,কথা কিছু হোল কিনা হোল
হাওয়া উসকানিতে বেহায়া পরকীয়া খোঁজে,বুঝি পাড়া জাগিয়ে
উঠবে ঝড়ে
তবে কে বলবে ওকে
ভালোলাগা কি কোন ব্যাকরণ মানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন