ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

মোহন গায়েন


##--- ছদ্ম-অনুরাগ

তুমি আলো ভালোবাসো তবে
জ্যোৎস্নার ঢেউয়ে হাবুডুবু খাওয়া
নিষ্প্রভ তারাদের বেদনার রাত,
তুমি দেখোনি |

তুমি বৃষ্টিকে ভালোবাসো তবে
ক্রন্দসী-বালা , ঘোর মেঘমালা 'কেন কাঁদে',
তুমি তা ভাবোনি |

তুমি ফুল ভালোবাসো তবে
তোমার কারণে ফুলহীন হওয়া বৃক্ষের ব্যথা ,
তুমি বোঝোনি |

তুমি কবিতাকে ভালোবাসো তবে
কবির হৃদয়ে ফল্গুধারার ন্যায় বয়ে যাওয়া বেদনার ইতিহাস,
তুমি শোনোনি |
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন