##--- দোষী
আমি আকাশ ছুঁতে চেয়ে ওপরে তাকিয়ে
হাঁটতে হাঁটতে হোঁচট তারপর মাটির ওপর
মাটি হয়ে শুয়ে
কতজন মাড়িয়ে গেলো দূর্বাঘাস ভেবে
এক হাত বাড়িয়ে তুলে আনার কেউ নেই
এই অন্ধকারের পথ থেকে ,
হয়ত চিরদিনই অন্ধকারে
সবভুলের আঙুল আমার দিকে
এখন অবহেলার পাত্র , ফিরেও কেউ তাকায়না
নিজের সর্বনাশ নিজেই ডেকে এনে
নিজের কাছে নিজেই দোষী এখন ।
হায় রে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন