##-- প্রাক্তন
#কোনদিন ও কি হতে চেয়েছিলি,
আমার বর্তমান....?
যে আজ হঠাৎ হয়ে গেলি প্রাক্তন.....?
উত্তরেরা দিশা হারায়,
তাই প্রশ্নগুলো করে যায়,
আজো আর্বতন
#পুরানো জলছবি যত,
রয়েছে তারা নোনা জলে বন্দী,
কানাগলির শেষটায় আছে নাকি এক রাজপথ......??
জবাব চায় তারা!
কেবল ই খোঁজে পালাবার ফিকির ফন্দী
#কিছু উত্তর স্হান করে নেয়,
চোখের পাতায় ঘেটে যাওয়া কাজলে,
আর প্রশ্নগুলো একে একে চাপা পড়তে থাকে,
হৃদয়ের পাজঁর ভাঙা কংক্রীটের দেওয়ালের নীচে,
আজ নিখোঁজ তারা যেন কোন সে আকালে//
#কিন্তু তবুও..!
তবুও কখনো যদি হঠাৎ,
এক্কেবারে হঠাৎ যদি..!
#সেই নোনা জলের সোঁদা স্রোতে হয় একটা ঝোড়ো ঘুর্ণি সৃষ্টি.!
আর সেই ঘুর্ণি থেকেই ঝরে পরে অঝোর ধারায় বৃষ্টি..!
#সহসা আঁছড়ে পড়ে একটা দীর্ঘকায় সুনামির ঢেউ,
আর এক লহমায় ভাষিয়ে নিয়ে যায়,
সহস্র বছর ধরে জমতে থাকা সেই সব কতশত ইট কাঠ আর পাঁজর কংক্রীট আস্তরণ,
তখন কি দেখতে পাবে তোমরা কেউ.... ?
#যদি দেখতে পাও তো দেখবে..!
চরম অনাদর আর অবহেলার অভিমানে;-
আজকের বর্তমান মুখ লুকিয়েছে চিরতরে,
অতীতের খাতায়।
সেই না পাওয়া প্রশ্নগুলি কংক্রীটের পাঁজরে উত্তর সাক্ষী রেখে গেছে,
এক একটি ফসিলে;-
বড়ো বেশি উজ্জ্বল, বড়ো বেশি প্রাণবন্ত।
আর সেদিনের প্রাক্তন হঠাৎ এসে পড়েছে বর্তমানের পাতায়।
বুকে তুলে নিয়েছে এক একটি ফসিল কে ,
আলিঙ্গন করেছে পরম মমতায়,
আজ তারাই একমাত্র জীবন্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন