ব্লগ সংরক্ষাণাগার

শনিবার, ১ জুলাই, ২০১৭

পায়েল খাঁড়া


##--- কৃষ্ণচূড়া

জানো বন্ধু—
তোমার সেই কৃষ্ণচূড়াটায় আজ প্রথম ফুটেছে ফুল,
বসন্ত দিয়েছে তার প্রথম উপহার।
রিক্ত কুঞ্জ ভঁরে দিয়েছে রাঙা মঞ্জরিতে,
ঢেলে দিয়েছে আপন শ্যামল সোহাগ
যেন—নতুন প্রণয়ের ছোঁয়ায় জেগে উঠেছে কোন নব কিশোরীর রূপের বাহার!
          তোমার কৃষ্ণচূড়া
না জানি কোন যাদুবলে, হয়ে উঠেছে আজ কোন অপার্থীব পারিজাত?
কি মাতাল তার সৌরভ,
কি মোহিনী তার রূপ!
তার ছোঁয়ায় মনে জাগে এক অনুভুতি অনন্য।
খানিক পোষমানা—খানিক যেন বন্য।
জানি, আজ তুমি অনেক দুরে—
হয়ত এ খবর অতি সামান্য তোমার ব্যস্ততায়,
তবু না ব’লে কি থাকা যায়?
হয়ত বাধ্য হ’য়েই নিয়েছ তুমি এই দুরত্বের নির্বাসন।
জানি না—শুধু জানি,
আমি রেখেছি বেঁধে তোমায় আমার স্মৃতির আনমনা সুরে,
আজ শুধু এটুকুই আমার প্রয়োজন।
তাই ওই কৃষ্ণচূড়ার’ই মত
থাকব আমিও তোমার অপেক্ষায় রত।
আজ বসন্ত এসেছে ওর তরে,
জানি, একদিন তুমিও ফিরবে আমাদের সেই ফেলে আসা খেলাঘরে।
আর ততদিন এই কৃষ্ণচূড়াই থাক__তোমার দোসর হয়ে
                       আমার হিয়ার পরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন